রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার

বালু উত্তোলনের অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২, ১.০৪ পিএম
  • ৫৯৭ Time View
158

কালের খবরঃ

গোপালগঞ্জে সরকারি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে  জুয়েল বিশ্বাস (৪২) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার (০২ আগস্ট ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)মিলন সাহা এই জরিমানা করেন।জুয়েল বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া দক্ষিণ পাড়া গ্রামের এয়ার আলী বিশ্বাসের ছেলে।

গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার মিলন সাহা সাংবাদিকদের জানিয়েছেন,সরকারি জায়গা থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে নিজড়া দক্ষিণ পাড়া  গ্রামের জুয়েল বিশ্বাস। এমন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। পরে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী জুয়েল বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন,বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই ব্যবসায়ীকে জরিমানার করা হয়েছে। পাশাপাশি ড্রেজার মেসিনের পাইপ ধ্বংস করা হয়েছে। পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION