মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন উত্তর কোরিয়ার হ্যাকারদের টার্গেট বাইন্যান্স, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ মাদক নির্মূলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে শিক্ষক কালিপদ মন্ডলের ২১তম মৃত্যুবার্ষিকী গোপালগঞ্জে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার নগদ ১ লাখ ৬৯ হাজার টাকা কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত গোপালগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত হলে ফিরবে শপিং মলের সুদিন? আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যা লি অনুষ্ঠিত

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মুকসুদপুরে অনুদানের চেক বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২, ১.৩৭ পিএম
  • ৫৮৮ Time View
Exif_JPEG_420
168

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় সফট স্কিল ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৩ আগস্ট) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের ফারুক খান মিলনায়তনে ৭৫১ জন প্রান্তিক জনগোষ্ঠির মাঝে ১৮ হাজার করে মোট ১ কোটি ৩৫ লাখ ১৮ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। সহকারী কমিশনার ভূমি অমিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক হারুন অর রশিদ, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার মোশারফ হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION