বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পরে গাছকাটা শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এমপির নির্দেশে টুঙ্গিপাড়ায় উন্মুক্ত হলো বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি পেল ৩০০ পরিবার গোপালগঞ্জে হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ১১ জনকে সাজা ও অর্থদন্ড। হোটেল সিলগালা মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য দুইজন হেফাজতে কেউ দুর্নীতি করলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত কোটালীপাড়ায় আর্জেন্টিনার ফাইনাল ঘিরে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর মেসির জাদুতে মন গলল! ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা শিবিরে দুই সমর্থক

দশ হাজার টাকার কম দিলে হবে না

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৪.৪৫ পিএম
  • ৫৪৪ Time View
118

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

চাহিদামতো ঘুষ না দেয়ায় নামজারি করতে দিনের পর ঘুরতে হচ্ছে ইউনিয়ন ভূমি কর্মকর্তার পিছনে। ১৬ শতাংশ জমি নামজারি করতে টাকা দিতে হবে ১০ হাজার। পরে ৬ হাজার টাকা দিতে চাইলেও দাবিকৃত টাকার চেয়ে কম দিলে হবে না বলে জানিয়ে দিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন ভূমি কর্মকর্তা সুশান্ত সেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন ভুক্তভোগী রিয়াজুল ইসলাম।

লিখিত বক্তব্যে রিয়াজুল অভিযোগ করে বলেন, ক্রয়সুত্রে উপজেলার চিংগরী মৌজার ১২১ দাগের ৭০২ খতিয়ানের ১৬ শতাংশ জমির মালিক আমার পুত্র শুকুর আলী। তার কথামতো কিছুদিন আগে ওই জমির নামজারি করতে পাটগাতী ইউনিয়ন ভূমি অফিসে যাই। সব কাগজ পত্র ঠিক থাকা সত্ত্বেও ইউনিয়ন ভূমি কর্মকর্তা সুশান্ত সেন ১০ হাজার টাকা দাবী করেন। তখন কেন টাকা লাগবে জানতে চাইলে ভূমি কর্মকর্তা বলেন “করলে করেন না করলে চলে যান”। পরে কয়েকদিন ধরে অনেক অনুরোধ করেও জমির নাম জারি করতে পারিনি।

তিনি আরও অভিযোগ করেন, কয়েকদিন ধরে ৬ হাজার টাকা নিয়ে তার পিছে ঘুরেও নামজারি করতে পারিনি। ভূমি কর্মকর্তা সুশান্ত সেন সাফ জানিয়ে দিয়েছেন ১০ হাজার টাকার কম দিলে হবে না। যেখানে জমির নামজারি করতে ২-৩ হাজার টাকা লাগে। সেখানে তিনি কিভাবে এত টাকা দাবি করেন। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এঘটনার উপযুক্ত বিচার চাই।

এবিষয়ে অভিযুক্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা সুশান্ত সেনের কাছে মুঠোফোনে জানতে চাইলে টাকা দাবির বিষয়টি অস্বীকার করে বলেন, নামজারি করতে এরকম কোন ব্যক্তির কাছে আমি টাকা দাবি করিনি। আমার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে।এটা একটা চক্রান্ত বলে মনে হচ্ছে।

টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম বলেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION