বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে-সেলিমুজ্জামান এমপি কাশিয়ানীতে ৩০ বোতল মাদকসহ একজন আটক মানুষের জীবন ও সম্পদের মর্যাদা রক্ষায় ইসলামের নির্দেশ ব্যবসা যেন নামাজ ও ইবাদতের পথে বাধা না হয় প্রণোদনা ঋণে খেলাপিমুক্ত হতে ২ শতাংশ নগদ জমার শর্ত বাতিল চান ব্যবসায়ীরা শুধু প্রযুক্তি নয়, প্রাকৃতিক আলো-বাতাসেই স্মার্ট আবাসন ভবনের অকুপেন্সি সার্টিফিকেটে আসছে নতুন ব্যবস্থা: গৃহায়ন মন্ত্রী গোবিপ্রবির গেটের ভিতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণ রাজনৈতিক বয়ান, বিতর্কিত ঘটনা ও জামায়াতের অবস্থান সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার

কোটালীপাড়ায় ৬লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার,ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ৭.০৩ পিএম
  • ৬৩৬ Time View
252

কালের খবরঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে ৬লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার এবং জাল রাখার অপরাধে বাবুল খান (৪৫) নামে এক ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।ব্যবসায়ী বাবুল খান পাশ^বর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সরমঙ্গল গ্রামের নবু খানের ছেলে।মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার ঘাঘর বাজারে সবুজ স্টোরে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ এ কারাদন্ড ও জরিমানা প্রদান করেন।

অভিযান পরিচালনার সময় কোটালীপাড়া উপজেলা সহকারী মৎস্য অফিসার আনিসুর রহমান প্রধান উপস্থিত ছিলেন।উপজেলা সহকারী মৎস্য অফিসার আনিসুর রহমান প্রধান বলেন, দীর্ঘদিন ধরে বাবুল খান নিষিদ্ধ চায়না জাল বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ঘাঘর বাজারে অভিযান চালিয়ে বাবুল খানের দোকান থেকে ৬লক্ষ টাকার জাল উদ্ধার করা হয়। তাই উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ স্যার বাবুল খানকে ১বছরে কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা করেন। নিষিদ্ধ চায়না জাল উদ্ধারে পরে উপজেলা পরিষদ চত্ত্বরে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION