বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ। গ্রেপ্তার-২ গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন এমপি সেলিমুজ্জামান

চালের নাম পরিবর্তন করে অন্য নামে অধিকমূল্যে বিক্রির অপরাধে জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ২.৩০ পিএম
  • ৪৯১ Time View
30

কালরে খবরঃ

গোপালগঞ্জে বোরো ২৮ জাতের চালকে সুপার মিনিকেট নাম দিয়ে অধিক মূল্যে বিক্রি,  একশত বস্তা চাল মজুদ ও দুইশত খালি বস্তা রাখার অপরাধে মেসার্স পার্থ রাইচ মিলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।বৃহস্পতিবার (২৫ আগস্ট) এ অভিযান পরিচালিত হয়।

এ ব্যাপারে সহকারী পরিচালক শামীম হাসান জানান, গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুরে মেসার্স পার্থ রাইচ মিলে অন্য চাল সুপার মিনিকেট নামে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান কালিন সময় ওই মিল থেকে অধিক মূল্যে চাল বিক্রি, একশত বস্তা চাল মজুদ ও দুই’শ খালি বস্তা জব্দ করা করা হয়। যা আইন পরিপন্থি। এসব বস্তায় মূল্য তালিকা ও অনুমোদন না থাকায় পার্থ রাইচ মিলের মালিক তপন বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সে দীর্ঘ দিন ধরে ক্রেতাদের সাথে এভাবে প্রতারনা করে আসছিলেন বলেও জানান সহকারী পরিচালক। আর জব্দকৃত বস্তা নিয়ে আসা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION