বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে তেল না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন

গোপালগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৪.৩০ পিএম
  • ৪৫২ Time View
52

কালের খবরঃ

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা,আলোচনা সভা ও প্রসাদ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা, উপজেলা ও গ্রামের বিভিন্ন মন্ডপে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।শুক্রবার দুপুর ১১ টায় গোপালগঞ্জ শহরের কেন্দ্রীয় কালিবাড়ি হতে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ি প্রাঙ্গণে এসে শেষ করে। পরে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এদিকে কোটালীপাড়া উপজেলার ভট্টের বাগান মন্দির কমিটির আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়।

উপজেলার উনশিয়াগ্রামের ভট্টের বাগান মন্দির চত্ত্বর থেকে শোভাযাত্রাটি শ্রুরু  হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি পুরনায় মন্দির চত্ত্বরেগিয়ে শেষ হয়।পরে আলোচনা সভায় মিলিত হয়। কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন। সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন।

পরে সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় । এছাড়া কাশিয়ানী, মুকসুদপুর ও টুঙ্গিপাড়া উপজেলা সদরে ও গ্রামের মন্ডপ গুলোতে অনুরুপ কর্মসূচী পালন করে সনাতন ধর্মের মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION