রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার টুঙ্গিপাড়ায় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে যুবদল নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে চার বছর বয়সী শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোবিপ্রবিতে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক প্রদান

কাশিয়ানীতে সরকারি জমিতে প্রভাবশালীর দোকান নির্মাণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৯.৩৭ পিএম
  • ৫২৯ Time View
118

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি গোচারণ ভূমি দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে।এ ব্যাপারে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ( ভূমি) বরাবর লিখিত অভিযোগ করলেও ব্যবস্থা নেয়নি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন তৎপর না হওয়ায় রাতারাতি অবৈধভাবে দখল হচ্ছে সরকারি জমি।এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা সরকারি পুকুর এলাকায় রামদিয়া – গোপালপুর সড়কের পাশে সরকারি গোচারণ ভূমির জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালী আলমগীর মোল্যা ও ছবা শরীফ দোকানঘর নির্মাণ করছেন। এতে সরকারি সম্পত্তি বেহাত হচ্ছে। এলাকার লোকজন ওই ভূমিতে যুগ যুগ ধরে  গরু-ছাগল চরিয়ে আসছেন। কিন্তু বেদখল হয়ে যাওয়ায় এলাকার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয়রা জানান, ছবা শরীফ এর আগেও সরকারি জমি দখল করে সেখানে ঘর তুলে বিক্রি করে দিয়েছেন। তিনি সরকারী জমি দখল করে ব্যবসা শুরু করেছেন। হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।

অভিযুক্ত ছবা শরীফের সাথে মুঠোফোনে কথা হলে তিনি সরকারি জমিতে ঘর তোলার কথা স্বীকার করে বলেন, ‘সরকারের যখন জায়গা লাগবে। তখন আমি জায়গা ছেড়ে দেব।’ফুকরা ইউপি চেয়ারম্যান শাহ ইশতিয়াক পটু বলেন, ‘তারা (জমি দখলকারীরা) আমার কথা শুনছেন না। আমি তাদের কাজ করতে নিষেধ করা সত্ত্বেও তারা কাজ চালিয়ে যাচ্ছেন।’ফুকরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শংকর কুমার বাড়ৈ বলেন, ‘অফিস থেকে প্রতিনিধি পাঠিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। জমি পরিমাপ করে অবৈধ  ঘর ভেঙে দেওয়া হবে।’এ ব্যাপারে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি দেখার জন্য ফুকরা ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION