রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার

আমন ধানের উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৩.৩৭ পিএম
  • ৫৭১ Time View
151

কালের খবরঃ

গোপালগঞ্জ জেলার আমন ধানের উৎপাদন বৃদ্ধিতে করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “কৃষিই সমৃদ্ধি, সমৃদ্ধির জন্য ধান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে এই কর্মশাল অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ব্রি আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স হলে বুধবার দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক ড. অরবিন্দ কুমার রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড.মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির জেলা প্রশিক্ষণ অফিসার সঞ্জয় কুমার দাস। কর্মশালায় গোপালগঞ্জের অর্ধশতাধিক উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ প্রশিক্ষণ গ্রহন করেন। প্রশিক্ষণে পুরানো জাতের ধানের পরিবর্তে নতুন জাতের ব্যবহার,খরা প্রবন এলাকায় ব্রিধানের চাষ করা, লবনাক্ত এলাকায় লবনসহিষ্ণু ব্রিধান, জলাবদ্ধ এলাকায় ব্রিধান চাষের জন্য পরামর্শ দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION