মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

সংখ্যালঘু নির্যাতন বন্ধে আইন প্রনয়নের দাবীতে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৩.২৯ পিএম
  • ৪৭৭ Time View
4

কালের খবরঃ

নড়াইলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। বশেমুরবিপ্রবির সনাতন সংঘের ব্যানারে এসব কর্মসূচী পালন করা হয়। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত  বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সড়কে দাড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বায়ো টেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সে পড়ুয়া মানস তালুকদার, রসায়ন বিভাগের পলাশ বর, ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের নিউটন বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের দুইশতাধিক শিক্ষার্থী হাতে হাত ধরে এ মানববন্ধন রচনা করেন।

বক্তারা নড়াইলসহ দেশ ব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন ও অগ্নিসংযোগের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে বলেন,অচিরেই সংখ্যালঘু সুরক্ষায় আইন প্রনয়ন, সংখ্যালঘু কমিশন গঠন ও নির্যাতন বন্ধ করতে হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION