বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কঠোর নিরাপত্তা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে প্রশাসনের কড়া নজরদারি, পরিস্থিতি শান্ত ২৮ জুন গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন টুঙ্গিপাড়ায় ঋণের চাপে এক শিক্ষকের আত্মহত্যা

র‌্যাব অত্যন্ত সুশৃঙ্খল বাহিনী – টুঙ্গিপাড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ৫.০২ পিএম
  • ৫০৫ Time View
118

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি র‌্যাবের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে বলেছেন, কেন যে নিষেধাজ্ঞা দিয়েছে তা যুক্তরাষ্ট্রই জানে। আমাদের র‌্যাব বাহিনী অত্যন্ত সুশৃঙ্খল বাহিনী। তাদের ভিতরে যারা অন্যায় করেন তাদেরও বিচার হয়েছে। এখনও র‌্যাবের অনেক সদস্য জেলে অন্তরীণ রয়েছেন। আমরা মনে করি র‌্যাব একটি এলিট ফোর্স। অন্যায় যারা করেছেন তারা আইনের মুখোমুখি হয়েছেন। এটা কেন করেছেন তারাই (মার্কিন যুক্তরাষ্ট্র) জানেন।

তিনি মঙ্গলবার (১২ জুলাই) দুপুর আড়াইটায় পদ্মা সেতু হয়ে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

পদ্মা সেতু পার হয়ে সড়ক পথে টুঙ্গিপাড়ায় পৌঁছানোর অনুভুতি ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন “তোমরা আমাদের ডাবায় রাখতে পারবেনা।”বঙ্গবন্ধু কন্যা সেই কাজটি করে দিখিয়েছেন। তিনি বলেছিলেন “বদলে দিবেন বাংলাদেশ।”আমাদের স্বপ্ন-হৃদয়ের পদ্মা সেতু হলো। আমাদের এই স্বপ্নের সেতু নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। অনেকেই সেতু হওয়ার আগেই বলেছেন দুর্নীতি হয়েছে। যাতে সেতুটি না হতে পারে। অনেক ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধু কন্যা দৃঢ় হাতে সব ষড়যন্ত্র উপেক্ষা করে আজকে আমাদেরই হৃদয়ের সেতুটি উপহার দিয়েছেন।

এ সময় পুলিশের আইজিপি বেনজীর আহমেদ, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, সহ সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ সাইফুল ইসলামসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION