বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আপিল বিভাগে উত্তপ্ত পরিস্থিতি, এজলাস ছাড়লেন পাঁচ বিচারক ঋণের অর্থে ঘুরছে সংসারের চাকা, স্বাবলম্বী হচ্ছেন নারীরা আর্থিক সংকট জয় করে ট্রফি ধরে রাখার মিশনে কিংস ‘যেখানেই থাকতাম, প্রতিদিন মায়ের কাছে হাজিরা দিতাম’ জ্বালানি তেলের বাজারে বিপিসির একচেটিয়া নিয়ন্ত্রণ কমছে আ.লীগের নেতারা বিদেশে এসি রুমে ঘুমিয়ে দেশের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন- এমপি এসএম জিলানী গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩, আহত ৩০ সরকার পতনের ‘ডিসেম্বর’ কি গণতন্ত্রের নতুন সমীকরণ? গোপালগঞ্জের মুকসুদপুরে বাস খাঁদে নিহত ৩, আহত ৩০

মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর লিটনের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২, ১২.১৬ পিএম
  • ৫২৮ Time View
128

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর আমির হোসন লিটনের (৪৫) মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার (১৬ জুলাই) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঘাঘাধলইতলা এলাকার মধুমতি নদী থেকে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সি‌নিয়র স্টেশন অ‌ফিসার এস এম আরিফুল হক জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগদিতে ঢাকা থেকে গত কয়েকদিন আগে স্ত্রী ও সন্তানদের নিয়ে কলসি ফুকরা গ্রামে বেড়াতে আসেন আমির হোসন লিটন।

গত বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিঁখোজ হন তিনি। পরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও খুলনা ফায়ার সার্ভিসে ৫ সদস্যের একটি ডুবুরী দল নদীতে তল্লাশী করে তার কোন সন্ধান পাননি। পরে শনিবার সকালে সদর উপজেলার ঘাঘাধলইতলা এলাকার মধুমতি নদীতে আমির হোসনের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে পরিবারের লোকজন খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেয়ে এসেছে। নিখোঁজ আমির হোসন লিটন রাজধানী ঢাকার কদমতলি থানার রায়েরবাগ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তি‌নি ঢাকার এক‌টি গ্যাস ওয়া‌রিং কোম্পানীতে চাকুরী করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION