বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে তেল না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন

মটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়ে প্রাণ হারালো দুই যুবক।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১১.২৩ এএম
  • ৪২১ Time View
59

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়ী চাপায়  মটর সাইকেল আরোহী দুই যুবক  নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক যুবক আহত হয়েছেন।

বুধবার (২৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের রওশন মোল্লার ছেলে মফিজ মোল্লা (২২) ও একই এলাকার রায়দুল মোল্লার ছেলে মারুফ মোল্লা (১৮)। এরা রাতে মটর সাইকেল নিয়ে সড়কে ঘুরতে গিয়েছিলেন।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ প‌রিদর্শক মোঃ সিরাজুল ইসলাম জা‌নিয়েছেন,  বুধবার রাতে মটর সাইকেলে করে তিন যুবক কাশিয়ানীর ভা‌টিয়াপাড়া থেকে খাগাইল গ্রামের বাড়ী‌ ফির‌ছিলেন। এসময় মটর সাইকেলটি গোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তা‌দের পিছন থে‌কে এক‌টি অজ্ঞাতনামা গাড়ী চাপা দেয়। এতে মটর সাইকেলে থাকা তিন যুবক মারাত্মক আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আস‌লে মফিজ মোল্লা ও মারুফ মোল্লাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আহত যুবককে প্রাথ‌মিক চি‌কিৎসা দিয়ে ছেড়ে দেয়া হ‌য়। তিনি আরো জানান,  আই‌নী প্রক্রিয়া শেষে  নিহত‌দের লাশ প‌রিবারের কা‌ছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION