শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে তেল না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন

ভাইয়ের বিয়েতে যাওয়ার সময় ঘাতক বাস কেড়ে নিল বোনের প্রাণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ৭.১০ পিএম
  • ৪৬১ Time View
69

কালের খবরঃ

ভাইয়ের বিয়েতে বরযাত্রী যাওয়ার উদ্দেশ্যে শ্বশুরবাড়ি থেকে ভ্যানে করে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন প্রমিলা রায় (৩৫)। কিন্তু পথিমধ্যে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমফোর্ট লাইন নামের একটি বাসের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পরে মারা যান তিনি। শুক্রবার (৮ জুলাই)বিকালে টুঙ্গিপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান সেতুর উপর এ দূর্ঘটনাটি ঘটে। এতে মৃত প্রমিলা রায়ের স্বামী প্রভাষ রায় (৪০), শ্বশুর মন্মথ রায় (৭০) ও ছেলে আহত হয়।স্বামী প্রভাষ রায়ের অবস্থা আশঙ্কাজনক। তাকে গোপালগঞ্জ আড়াই শ’ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া প্রমিলা রায়ের শ্বশুর ও ছেলে টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এতথ্য নিশ্চিত করে জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ দিবাকর বিশ্বাস ও থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল।

পুলিশের ওই কর্মকর্তা জানান, ভাইয়ের বিয়েতে বরযাত্রী হতে চিতলমারী উপজেলার আশাবুনিয়া গ্রাম থেকে ভ্যানে করে শ্বশুর, স্বামী ও ছেলেকে নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার কাকইবুনিয়া গ্রামে যাচ্ছিলেন প্রমিলা রায়। তাদের ভ্যান শেখ লুৎফর রহমান সেতুর উপর উঠলে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমফোর্ট লাইনের একটি বাস তাদের বহনকারী ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দেয়। ভ্যানের সকলে সেতুর উপর ছিটকে পড়েন। এসময় ব্রিজের পিলারের সাথে মাথায় আঘাত লেগে প্রমিলা ঘটনা স্থলেই মারা যান। পরে পুলিশ ও এলাকাবাসী আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রমিলার স্বামীকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। এছাড়া বাকি দুজন টুঙ্গিপাড়া  উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই প্রমিলার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি তন্ময় মন্ডল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION