বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে তেল না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০২২, ২.২৫ পিএম
  • ৪৩৭ Time View
55

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নব নিযুক্ত মহাপারিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান।

বুধবার (২৭ জুলাই) বেলা ১১ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

এসময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, ঢাকা রেঞ্জের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ,   থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল  সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এরআগে তিনি সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ পৌঁছে ২৩ আনসার ব্যাটালিয়ান সদর দপ্তর পরিদর্শণ করেন। সেখানে তিনি ১টি বৃক্ষের চারা রোপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION