শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে তেল না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন

গোপালগঞ্জে ঈদুল উল আযহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জুলাই, ২০২২, ২.৩১ পিএম
  • ৪৬০ Time View
66

কালের খবরঃ

গোপালগঞ্জে পবিত্র ঈদুল উল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে। এই ঈদগাহে ৩০ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের জামাত আদায় করতে পারবেন।

আগামীকাল রবিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান এ জামাতে ইমামতি করবেন মাওলানা হাফিজুর রহমান। প্রধান ঈদের জামাতকে কেন্দ্র করে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি শেষ করেছে পৌর কর্তৃপক্ষ।

এছাড়া ঈদগাহ ময়দানে আলাদাভাবে নারীদের জন্য ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে প্রধান জামাত কেন্দ্রীয় কোর্ট মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এছাড়া ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় থানাপাড়া জামে মসজিদে এবং সকাল সাড়ে ৮টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে। প্রধান জামাত ছাড়াও আধা ঘন্টা পরপর পুলিশ লাইন মাঠ, বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে সুবিধামত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION