বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে তেল না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন

উত্তর বারিধারা ক্লাবকে ৫-২ গোলে বিধ্বস্ত করে রানার আপ হলো আবাহনী ঢাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২, ৭.১৭ পিএম
  • ৪৯০ Time View
45

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লীগে গোপালগঞ্জ ভেন্যূতে ডোরিয়েল্টন-এর দেয়া চার গোলে উত্তর বারিধারা ক্লাবকে ৫-২ গোলে বিধ্বস্ত করে রানার আপ হয়ে মৌসুম শেষ করেছে ঢাকা আবাহনী লিমিটেড।রবিবার (৩১ জুলাই) গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বিকাল চারটায় শক্তিশালি ঢাকা আবাহনী লিমিটেডের মুখোমুখি হয় উত্তর বারিধারা ক্লাব। খেলার প্রথমার্ধে ৯ ও ১২ মিনিটে গোলপোস্টে লাগলে সহজ সুযোগ নষ্ট করে গোল বঞ্চিত হয় আবাহনী।তবে গোলের জন্য বেশিক্ষন অপেক্ষা করতে হয়নি দর্শকদের। ১৮ মিনিটে ডোরিয়েল্টন গোল করে ১-০ গোলে এগিয়ে দেন আবাহনীকে। ২৩ মিনিটে ডোরিয়েল্টন নিজের ২য় ও ৪০ মিনিটে গোল করে হ্যাট্রিক পূর্ণ করলে ৩-০ গোলে এগিয়ে বিরতিতে যায় আবাহনী।খেলার দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে মারুফ আহম্মেদ গোলে করে উত্তর বারিধারা ক্লাবের পক্ষে ব্যবধান ১-৩ করেন। কিন্তু ৫৪ মিনিটে রাফায়েল আগাস্টো দলের পক্ষে চতুর্থ ও ৭৩ মিনিটে ডোডি নিজের চতুর্থ গোল করলে ৫-১ গোলে এগিয়ে যায় আবাহনী।খেলার ৮৩ মিনিটে সাডিওসটন ফজিলভ গোল করলে ২-৫ গোলে ব্যবধান কমায় উত্তর বারিধারা।আর কোন গোল না হওয়ায় উত্তর বারিধারা ক্লাবকে ৫-২ গোলে বিধ্বস্ত করে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ঢাকা আবাহনী লিমিটেড।২২ খেলায় ১৪ জয়, ৫ ড্র ও ৩ হারে ৪৭ পয়েন্ট নিয়ে লীগে রানার আপ ঢাকা আবাহনী। আর সমান খেলায় ৩ জয়, ৫ ড্র এর সাথে ১৪ হারকে সঙ্গী করে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নাম্বারে উত্তর বারিধারা ক্লাব।পরে বাফুফের সহসভাপতি আব্দুস সালাম মোর্শেদী এমপি আনুষ্ঠানিকভাবে রানার আপ আবাহনীর হাতে রানার আপ কাপ তুলে দেন। এ সময় বাফুফের সাধারন সম্পাদক আবু নাঈম সোহাগ, সদস্য ইলিয়াস হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।  

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION