শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

আওয়ামী লীগ নেতা মুকুল বোস স্মরণে মুকসুদপুরে নাগরিক শোকসভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ৭.৫১ পিএম
  • ৫৫৮ Time View
139

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহযোগিতায় ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন “সমৃদ্ধ মুকসুদপুর-কাশিয়ানী”র উদ্যোগে এ নাগরিক শোকসভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে মুকসুদপুর উপজেলা পরিষদ হল রুমে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম শিকদার, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন আহমেদ মুক্তু মুন্সি,

বীর মুক্তিযোদ্ধা জাফর আহমেদ মল্লিক, ফিরোজ খান, মুকসুদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুজ্জাত হোসেন লিটু মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, সমৃদ্ধ মুকসুদপুর কাশিয়ানীর সদস্য, সালাম শেখ, সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, সমৃদ্ধ মুকসুদপুর কাশিয়ানীর সদস্য মুন্সী দিলিপ মিয়া, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুজ্জামান সবুজ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মুন্সী, সমৃদ্ধ মুকসুদপুর কাশিয়ানীর সদস্য বরকত উল্লাহ, গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল প্রমুখ।

অনুষ্ঠিত শোকসভায় বক্তারা প্রয়াত মুকুল বোসের ছাত্র রাজনীতি ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন ন্ন  কর্মাকান্ডের কথা উল্লেখ করে স্মৃতি চারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

অনুষ্ঠান সঞ্চলনা করেন সমৃদ্ধ মুকসুদপুর-কাশিয়ানীর মুখ্য সংগঠক সম্পাদক আশরাফুল আলম পপলু। শোক সভায় কবিতা আবৃতি করেন মাহবুব হাসান বাবর। শোক সভায় রাজনীতি, সংস্কৃতি, শিক্ষাসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION