শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে তেল না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন

মাদারীপুরে গ্রাম্য দলাদলিতে দুইজনকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২, ৩.৫২ পিএম
  • ৪৮৭ Time View
57

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে গ্রাম্য দলাদলি ও আধিপত্যকে কেন্দ্র করে প্রতিপক্ষের দুইজনকে  কুপিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুইজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০জুন) রাত ৯ টার দিকে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর বাজারে এই ঘটনা ঘটেছে।

পুলিশ ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের জয়নাল মাতুব্বরের সাথে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার সাইদুল শরীফের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য দলাদলি লেগে রয়েছে। তারই জেরে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর বাজারে ইউপি মেম্বার সাইদুল শরীফের ভাই ও খবিরউদ্দিন শরীফের ছেলে নূরুল হক শরীফ (৩৬),  ইউপি মেম্বার সাইদুল শরীফের কর্মী সমর্থক ইউনিয়নের কাদের মাতুব্বরের ছেলে ঝন্টু মাতুব্বর (৩৫) কে ধারালো অস্ত্র দিয়ে ইউপি মেম্বার সাইদুল শরীফের প্রতিপক্ষ জয়নাল মাতুব্বরের লোকজন বেধড়ক ভাবে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। পরে অবস্থা আশংকাজনক হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার পাঠানো হয়।

৭ নং ওয়ার্ডের ইউপি মেম্বার সাইদুল শরীফ বলেন, ‘আমার ভাইকে নূরুল হক শরীফ ও আমার এক কর্মী ঝন্টু মাতুব্বরকে ঘটকচর বাজারে জয়নাল মাতুব্বরের লোকজন চাইনিজ কুড়াল দিয়ে বেধড়ক ভাবে কুপিয়ে গুরুতর আহত করে। আমরা আহতদের চিকিৎসা নিয়ে এখন ব্যস্ত আছি। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।’

এই বিষয়ে জানতে চাইলে জয়নাল মাতুব্বর সাংবাদিকদের বলেন, ‘আমার কোন লোকজন ইউপি মেম্বারের ভাইকে কুপায়নি। অন্য ঘটনা নিয়ে তারা মারামারি করে বিষয়টি আমার উপর এখন চাপানোর চেষ্টা  চালাচ্ছে।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর বাজারে পূর্ব বিরোধের জেরে দুইজনকে কুপিয়ে আহত করার খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION