বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পরে গাছকাটা শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এমপির নির্দেশে টুঙ্গিপাড়ায় উন্মুক্ত হলো বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি পেল ৩০০ পরিবার গোপালগঞ্জে হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ১১ জনকে সাজা ও অর্থদন্ড। হোটেল সিলগালা মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য দুইজন হেফাজতে কেউ দুর্নীতি করলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত কোটালীপাড়ায় আর্জেন্টিনার ফাইনাল ঘিরে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর মেসির জাদুতে মন গলল! ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা শিবিরে দুই সমর্থক

নিয়ন্ত্রণ হারিয়ে রাত্রীকালিন বাস খাদে, আহত-২৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ২.০৬ পিএম
  • ৪৯৩ Time View
106

কালের খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছে। শুক্রবার (২২ জুলাই) ভোর রাত ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার সালিনাবক্স এলাকায় এ দূর্ঘটনা ঘটে।মুকসুদপুর থানার অফিসার পরিদর্শক মোঃ অবু বকর মিয়া দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস এর একটি রাত্রীকালিন বাস (ঢাকা মেট্রো ব-১৪-৪৭৩০) যাত্রী নিয়ে সাতক্ষীরা যাচ্ছিল। এসময় বাসটি মুকসুদপুরের সালিনা বক্স এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং অন্তত ২৫ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। মারাত্মক আহত দুই জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ রিপোর্ট লেখা পযর্ন্ত বাস‌টি খাদ থেকে তোলার চেষ্টা করছে।

এ ব্যাপারে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার রায়হান ইসলাম শোভন জানান, রাতে আহত ২৫ রোগী চিকিৎসা নিতে আসে। এর মধ্যে দুইজন গুরুত্বর থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION