সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত হলে ফিরবে শপিং মলের সুদিন? আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যা লি অনুষ্ঠিত আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু ঝলমলে বিপণিবিতানে এখন সুনসান নীরবতা অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই চলবে: ডা. শফিকুর রহমান। কড়া পুলিশী নিরাপত্তায় গোপালগঞ্জ অংশ অতিক্রম

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ৪.০৮ পিএম
  • ৫৭৪ Time View
173

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নব নিযুক্ত গভর্নর আবদুর রউফ তালুকদার।

তিনি শুক্রবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১ টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধেসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি সেখানে কিছুক্ষণ নিরবে দাড়িয়ে থাকেন। এর পর তিনি পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করেন। এ সময় তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সহ পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ ও সাফল্য কামনায় প্রার্থনা করেন।

পরে তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের রেস্ট হাউসে রক্ষিত পরিদর্শণ বইতে মন্তব্য লিখে স্বক্ষর করেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, ইডি সিরাজুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ওয়ালিদ হোসেন, উপসচিব মোঃ হেলাল উদ্দিন, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, গভর্নরের একান্ত সচিব মোঃ জয়নুল আবেদীন বশির, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (প্রটোকল) মোঃ রফিকুল ইসলাম, উপ-পরিচালক মোঃ মাসুদুর রহমান, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, সোনালী ব্যাংকের জিএম মোঃ আব্দুল কুদ্দুস, খোকন চন্দ্র বিশ^াস, ডিজিএম (ইনচার্জ) এস.এম ওবায়দুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল মামুন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পদস্থ  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION