বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে তেল না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন

গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ২.২২ পিএম
  • ৪২৮ Time View
46

কালের খবরঃ

গোপালগঞ্জে জমি জমা বিরোধের জের ধরে কৃষক হত্যা মামলায় আব্দুল হান্নান শেখকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।এ মামলায় সাজাপ্রাপ্ত আসামীর স্ত্রী মহুরোন নেছাকে খালাস দেয়া হয়েছে।মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোঃ আব্বাস উদ্দীন এ রায় দেন।

মামলার বিবরনে জানাগেছে, টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা গ্রামে জমি জমা নিয়ে কৃষক শেখ নুরুল ইসলাম খানের সাথে সাজাপ্রাপ্ত আসামী আব্দুল হান্নান শেখের বিরোধ চলে আসছিল। বিগত ২০১১ সালের ১৯ ডিসেম্বর রাতে জমি দেখে বাড়ী ফেরার পথে সাজাপ্রাপ্ত অসামী আব্দুল হান্নান শেখ ও তার লোকজন শেখ নুরুল ইসলাম খানকে কুপিয়ে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে পরদিন ২০ ডিসেম্বর মারা চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এঘটনায় থানায় মামলা না নিলে ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারী নিহতের স্ত্রী আফরোজা নাহার রানু বাদী হয়ে ৬ জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ দুইজনকে আসামী করে আদালতে চার্জশীট দখিল করে। পরে দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION