বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে তেল না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন

গোপালগঞ্জে প্রতিপক্ষের কোপে যুবক হত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১২.০২ এএম
  • ৪৭০ Time View
60

কালের খবরঃ

গোপালগঞ্জে রানা মোল্লা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে  প্রতিপক্ষের লোকজন।   র‌বিবার (২৪ জুলাই)রাত পৌনে ৮ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। সে একই উপজেলার কাঠি ইউনিয়নের মালিবাড়ি গ্রামের বাদল মোল্লার ছেলে।গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক সেখ নাসীর উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানাগেছে,  রানা মোল্লাকে একই এলাকার বদু সরদার ও তার সহযোগী ১৫/১৬ জন মিলে দলীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২ বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি বাজারে আধিপত্য বিস্তার নিয়ে রানা মোল্লা ও তার অনুসারীরা বদু সরদারকে একা পেয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে। আজ রোববার বিকালে রানা মোল্লা ও তার ৩ বন্ধু মিলে রঘুনাথপুর এলাকায় ঘুরতে যায়। খবর পেয়ে বদু সরদার ও তার সহযোগীরা ১৫/১৬ জন মিলে রানা মোল্লাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION