রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার টুঙ্গিপাড়ায় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে যুবদল নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে চার বছর বয়সী শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোবিপ্রবিতে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক প্রদান

কোটালীপাড়ায় আগুনে ৩টি দোকান পুড়ে ছাই, দেড় কোটি টাকার ক্ষতি

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২, ১১.৪৪ এএম
  • ৫৩৩ Time View
125

কালের খবরঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘর বাজারে আগুনে ৩টি দোকান পুড়ে ছাই ও আশপাশের আরোও ৩টি দোকানের আংশিক ক্ষতি হয়েছে।এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন। মঙ্গলবার (০৫ জুলাই)দিবাগত রাত ২টার দিকে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় জনগনের সহযোগিতায় কোটালীপাড়া ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।এ সময়ে কানাই লাল সাহার এসএ ক্লোথ স্টোর, বলরাম সাহার সাহা ক্লোথ স্টোর, ভীম চন্দ্র দাসের সেতু মিষ্টান্ন ভান্ডার পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও অজিত সাহার সাগর ক্লোথ স্টোর, কৃষ্ণ দত্তের হৃদয় বস্ত্র বিতান, দুলাল চন্দ্র সাহার মা মেডিকেল হলের মালামাল আংশিক পুড়ে ক্ষতি হয়েছে।

সাহা ক্লোথ স্টোরের মালিক বলরাম সাহা বলেন, মঙ্গলবার রাত ৮টা দিকে আমরা দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। রাত ২টার দিকে খবর পাই বাজারে আগুনে লেগেছে। বাড়ি থেকে বাজারে এসে দেখি আমার ব্যবসা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়েগেছে। আমার দোকানে প্রায় ৫০লক্ষ টাকার কাপড় ছিল।

ঘাঘর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, এই অগ্নিকান্ডের ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। অধিকাংশ ব্যবসায়ীরাই ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা করে আসছেন। আমরা আমাদের সমিতির পক্ষ থেকে এ সকল ব্যবসায়ীর ব্যাংক ঋণের সুদ মওকুফ ও নতুন করে ঋণ দেওয়ার দাবি জানাচ্ছি।

কোটালীপাড়া উপজেলা ফায়ার স্টেশনের লিডার সিরাজুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে কোটালীপাড়া এবং গোপালগঞ্জ ২টি ইউনিট ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। বৈদ্যুতিক গোলযোগের কারণে সাহা সু ষ্টোর থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথিমিক ভাবে ধারণা করছি।#

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION