বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে বর এলেন হেলিকপ্টারে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ৬.৫৬ পিএম
  • ৫৪৮ Time View
88

কোটালীপাড়া প্রতিনিধিঃ

শুক্রবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা হেলিপ্যাডে এসে অবতরণ করে একটি হেলিকপ্টার। হেলিকপ্টারে বর সেজে এসেছিলেন পাশর্^বর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের হায়দার মিয়ার ছেলে কানাডা প্রবাসী অপু সুলতান।

বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন বর। আবার বিয়ে শেষে স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে চড়ে ফিরে গেলেন। এই হেলিকপ্টারের উঠানামা দেখতে স্থানীয় জনগণের ছিল ব্যাপক ভীড়। বরযাত্রী এবং আত্মীয় স্বজনের চেয়ে হেলিকপ্টার দেখা উৎসুক জনগণই ছিল বেশী।অপু সুলতানের সাথে বিয়ে হয় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সুমন হোসেন বাচ্চুর মেয়ে জিনিয়া হোসেন জেরিনের।আওয়ামী লীগ নেতা সুমন হোসেন বাচ্চু এই বিয়েতে এক ব্যতিক্রমী আয়োজন করেন। বিয়েতে আত্মীয় স্বজন ও দলীয় নেতা-কর্মী মিলে প্রায় ৩হাজার লোককে দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু কারো কাছ থেকেই নেওয়া হয়নি কোন উপহার। বিয়ের দাওয়াতের সময়েই প্রত্যেক অতিথিকে বিষয়টি জানিয়ে দিয়েছিলেন সুমন হোসেন বাচ্চু।

সুমন হোসেন বাচ্চুর ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা বলেন, জেরিন আমাদের পরিবারের খুব আদরের মেয়ে। আমাদের পূর্বে থেকেই ইচ্ছা ছিল খুব ধূমধাম করে জেরিনের বিয়ের অনুষ্ঠান করার। আল্লাহতালা আমাদের সেই ইচ্ছা পূরণ করেছেন। আমরা আমাদের কন্যার জন্য সকল অতিথির কাছ থেকে উপহার হিসেবে শুধু দোয়া চেয়েছি। সকলের দোয়ায় আল্লাহ যেন আমাদের মেয়ে ও জামাইকে সুখে শান্তিতে রাখেন।

বর অপু সুলতান বলেন, আমার পিতার স্বপ্ন ছিল আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই। আল্লাহতালা আমার বাবার স্বপ্ন পূরণ করেছেন। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION