শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

বিএনপি চিহ্নিত রাজাকারদের মুক্তিযোদ্ধা বানিয়েছিল- শাজাহান খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ১.৫৪ পিএম
  • ৫২১ Time View
135

কালের খবরঃ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, বিএনপি ২০০৫সালে অনেক চিহ্নিত রাজাকারদের মুক্তিযোদ্ধা বানিয়েছিল। আমরা ক্ষমতায় এসে যাচাই বাছাই করে তাদেরকে বাদ দিয়েছি। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকেই চূড়ান্ত তালিকায় অন্তর্ভূক্ত করা হবে।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলার ১৬০ মুক্তিযোদ্ধার যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যাচাই বাছাই কার্যক্রমে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে শুনেছি। যদি নেওয়া হয়ে থাকে তাহলে এটা দুঃখ জনক। প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ে কোন টাকা দিতে হবে না। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারাই চূড়ান্ত তালিকায় স্থান পাবে।

এ সময় পৌর মেয়র মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী পরিচালক মোঃ আব্দুল খালেক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION