বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়া ট্রাক এখনও উদ্ধার হয়নি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ কাশিয়ানীতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকে দল থেকে বহিস্কার; আনন্দ মিছিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ১০.০৬ পিএম
  • ৫৭০ Time View
108

কালের খবরঃ

দলীয় শৃংখলা পরিপন্থি কার্যাকলাপে জড়িত থাকার দায়ে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান পিয়ালকে দল থেকে বহিস্কার করা হয়েছে। দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জ শহরে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। গত ১৪ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচায্য স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

পত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃংখলা পরিপন্থি কার্যাকলাপে জড়িত থাকায় মোঃ আতাউর রহমান পিয়ালকে (সাধারন সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, গোপালগঞ্জ জেলা শাখা) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিস্কার করা হলো।

এ দিকে, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান পিয়ালকে দল থেকে বহিস্কার করায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে শুক্রবার (১৫ জুলাই) রাতে শহরের আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতা এবং কর্মিরা অংশ নেয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION