বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পরে গাছকাটা শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এমপির নির্দেশে টুঙ্গিপাড়ায় উন্মুক্ত হলো বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি পেল ৩০০ পরিবার গোপালগঞ্জে হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ১১ জনকে সাজা ও অর্থদন্ড। হোটেল সিলগালা মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য দুইজন হেফাজতে কেউ দুর্নীতি করলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত কোটালীপাড়ায় আর্জেন্টিনার ফাইনাল ঘিরে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর মেসির জাদুতে মন গলল! ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা শিবিরে দুই সমর্থক

গোপালগঞ্জ ঈদ জামাতে দেশ ও জাতির মঙ্গল ও করোনা থেকে মুক্তি লাভের কামনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২, ৯.৫০ এএম
  • ৪৬৮ Time View
108

কালের খবরঃ

দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্ব মহামারী করোনা থেকে মুক্তি লাভের কামনা করে গোপালগঞ্জে ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ জুলাই)সকাল সাড়ে ৭ টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান। এ ঈদগাহে অতিরিক্ত জেলা প্রশাসক, নব নির্বাচিত পৌর মেয়র, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ প্রায় ৩০ হাজার মুসল্লী একসাথে ঈদের নামাজ আদায় করেন।জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে ধর্মীয় নিয়ম-কানুন মেনে নামাজ আদায় করেন নারীরাও।

এরপর সকাল ৮ টায় থানাপাড়া জামে মসজিদে দ্বিতীয় ও সকাল সাড়ে ৮ টায় গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানান বয়সের মানুষ। এছাড়া জেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতকে কেন্দ্র জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION