মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

শেষ পর্যন্ত মেয়র প্রার্থী লিটন ছাড়লেন নির্বাচনী মাঠ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২, ১১.৫২ এএম
  • ৪৬০ Time View
4

কালের খবরঃ

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণের ঠিক দুইদিন আগে মেয়র প্রার্থী হিসাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মুশফিকুর রহমান লিটন। এই নিয়ে গোপালগঞ্জে পৌরসভা নির্বাচনে ১০ মেয়র প্রার্থীর  মধ্যে ৮জন প্রার্থী সরে দাঁড়ালেন।এখন নির্বাচনী মাঠে নারিকেল গাছ প্রতীক নিয়ে শেখ রকিব হোসেন ও হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মোঃ দিদারুল ইসলাম রয়েছেন।

রবিবার (১২ জুন) রাতে শহরের মৌলভীপাড়ায় মুশফিকুর রহমান লিটনের নিজ বাসবভনে এক সংবাদ সম্মেলন করে মেয়র প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ রকিব হোসনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষনা দেন লিটন।

নির্বাচন থেকে সরে যাওয়া মেয়র প্রার্থী মুশফিকুর রহমান লিটন বলেন, গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন উন্মুক্ত করে দেয়ায় ১০জন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন।কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র প্রার্থী শেখ রকিব হোসনকে সমর্থন দিয়েছেন।তিনি তার হাত ধরে গোপালগঞ্জ পৌরসভার উন্নয়ন করতে চান। যে কারনে প্রধানমন্ত্রীর সম্মান রক্ষার্থে আজ থেকে আমি পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালাম এবং মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দিলাম। মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনের প্রতীক নারিকেল গাছ মার্কায় ভোট দেয়ার জন্য তার কর্মী সমর্থকদের প্রতি আহবান জানান তিনি।”

এসময় প্রধানমন্ত্রীর চাচা ও শেখ রকিবের বড় ভাই শেখ কবির হোসেন, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ তার কর্মী সমর্থক এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION