রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার

বিদেশী ফলের উপর নির্ভশীল না হয়ে দেশী ফল গাছ রোপন ও খাওয়ার আহবান – ফল মেলা জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ১.২২ পিএম
  • ৫৭০ Time View
134

কালের খবরঃ

গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ফল মেলা।“বছরব্যাপী ফল চাষে অর্থ পুষ্টি দুই-ই আসে” এই শ্লোগানকে সামনে করে ফলমেলার আয়োজন করা হয়। গোপালগঞ্জ কৃষি সম্প্রাসাণ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে এই মেলার আয়োজন করে।মেলা চলবে আগামী শুক্রবার বিকাল পর্যন্ত।

বুধবার (২২জুন)বিকাল সাড়ে ৩টায় স্থানীয় পৌরপার্কে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দু কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আজিজ আল মামুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সঞ্চয় কুমার দাস বক্তব্য রাখেন।মেলায় সরকারি ও বেসরকারি পর্যায়ের ১০টি স্টল বসেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত মেলা খোলা থাকবে।মেলা উপলক্ষে গোপালগঞ্জের বিভিন্ন  সাংস্কৃতিক সংগঠন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সংগীত ও নৃত্য পরিবেশন করছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা বিদেশী ফলের উপর নির্ভশীল না হয়ে বেশী বেশী দেশী ফল গাছ রোপন ও দেশী ফল খাওয়ার আহবান জানান

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION