সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মুকসুদপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২, ৫.৪৪ পিএম
  • ৫১৮ Time View
110

 কালের খবরঃ

 তিনশতাধিক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মুকসুদপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ।

রবিবার (১৯জুন)দুপুরে মুকসুদপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র আশ্রাফুল আলম শিমুলের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন নির্বাচিত কাউন্সিলর ও সমর্থকবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন নব নির্বাচিত মেয়র। এসময় সংরক্ষিত নারী কাউন্সিলর রিয়া রহমান, তাসলিমা আক্তার, আফরোজা বেগম, কাউন্সিলর কাজল শেখ, শরীফুল ইসলাম আমির, নিয়ামত খানসহ নব নির্বাচিত কাউন্সিলরগণসহ কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৫ জুন অনুষ্ঠিত মুকসুদপুর পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে স্বতন্ত্র মেয়র প্রার্থী আশ্রাফুল আলম শিমুল মেয়র নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION