মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু

গোপালগঞ্জে ১ লক্ষ ৭৮ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২, ৩.২৬ পিএম
  • ৫৩১ Time View
88

কালের খবরঃ

গোপালগঞ্জে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে জেলার ১ লক্ষ ৭৭ হাজার ৭৪৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ উপলক্ষে  শনিবার (১১জুন)সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের আয়োজন জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, আগামী ১৫ জুন থেকে ১৯ জুন পযর্ন্ত জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনে মোট ১ লক্ষ ৭৭ হাজার ৭৪৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৩ হাজার ৬৭ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৫৪ হাজার ৬৭৭ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’  ক্যাপসুল খাওয়ানো হবে।

এবার জেলায় ১ হাজার ৭১৬ টি কেন্দ্রে ২১৬ জন তত্ত্বাবধায়কের নেতৃত্বে ৩ হাজার ৪৩২ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীরা শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন।

এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডাঃ সাকিবুর রহমানসহ জেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION