রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশজুড়ে ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় বখাটে যুবককে মারধর করে আহত অস্তিত্ব সংকটে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বর্ণি বাওড় ইস্ট ওয়েস্ট মিডিয়ার ছয় সংবাদমাধ্যমের ১৭ সাংবাদিক পেলেন পুরস্কার মুকসুদপুরে ৫টি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ লাখ টাকার ক্ষতি ক্রীড়ার বহুমাত্রিক আয়োজনে মুখর বসুন্ধরা স্পোর্টস সিটি বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সেলাই মেশিনে বদলাবে ২০ নারীর জীবন ক্রেতাদের আগ্রহে এক ঘণ্টা বাড়ল আইসিসিবির কার বাজারের সময় গোপালগঞ্জে গ্যাস সিলিন্ডার ডিলারকে ২ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত

কোটালীপাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামী হত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২, ১১.২০ এএম
  • ৭২৮ Time View
336

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।রবিবার (১৯ জুন)  দিবাগত রাতে উপজেলার কুশলা ইউনিয়নের ধোড়ার গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।পারিবারিক কলহের জেরে এই হত্যাকান্ড হয়েছে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে।

নিহতের পরিবার ও স্থানীয়সূত্রে জানাগেছে, ধোড়ার গ্রামের ইয়ার আলী শেখের ছেলে ফরিদ শেখ (৪০) দীর্ঘদিন ধরে ঢাকার একটি হোটেলে বাবুর্চির কাজ করতেন । এ সময়ে ফরিদ শেখের স্ত্রী একাধিক ব্যক্তির সাথে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ বিষয় নিয়ে তাদের প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। ঘটনার রাতে ফরিদ শেখের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। প্রথমে ফরিদকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার (২০ জুন) ভোর রাতে ফরিদ শেখ মারা যায়।

এ ব্যাপারে ফরিদ শেখের পিতা ইয়ার আলী শেখ বলেন, আমার ছেলে ফরিদ ঢাকায় বাবুর্চির কাজ করতো। করোনার সময়ে সে স্থায়ী ভাবে বাড়িতে চলে আসে।বাড়িতে আসার পর থেকেই আমার ছেলের সাথে পুত্রবধু মুক্তা বেগমের প্রায়ই ঝগড়া হতো। মুক্তা বেগম বিভিন্ন সময়ে আমার ছেলেকে হত্যার হুমকি দিতো। এ ঘটনায় আমার ছেলে কোটালীপাড়া থানায় একটি জিডিও করেছিল। আমার ধারণা ফরিদের স্ত্রী মুক্তা বেগমই আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে।

তিনি আরোও বলেন, মুক্তা বেগমের অত্যাচারে আমরা ফরিদের বাড়িতে থাকতে পারতাম না। ফরিদের বাড়ির পাশেই আমরা বাড়ি করে বসবাস করছি। ঘটনার রাতে ফরিদের চিৎকার শুনে যেয়ে দেখি আমার ছেলের রক্তাক্ত শরীর।  পাশে মুক্তা বেগম দাড়িয়ে আছে।আমার ধারনা মুক্তাই আমার ছেলেকে খুন করেছে।

অভিযুক্ত মুক্তা বেগমকে এলাকায়  বা মোবাইল ফোনে না পাওয়ার কারণে তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রতিবেশী (ধোড়ার গ্রামের) ষাটোর্ধ্ব ব্যাক্তি ওমর আলী বলেন, ফরিদ শেখ একজন ভালো মনের মানুষ। তার সাথে আমাদের এলাকার কোন মানুষের কোনদিন ঝগড়া বিবাদ হয়নি। কিভাবে এ ঘটনা ঘটলো তাহা আমাদের বোধগম্য নয়। আমরা চাই পুলিশ ফরিদের হত্যাকারীকে খুঁজে বের করে শাস্তি দিক।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, এলাকাবাসী বা পরিবারের লোকজনের তথ্য মতে   ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের কারনে এই হত্যাকান্ড ঘটেছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।কি কারণে এই হত্যা, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION