বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ গোপালগঞ্জে ৬৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ হেলপার নিহত, চালক আহত টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের মুকসুদপুরে বিশ্বকাপের আগাম উন্মাদনা তুঙ্গে। মেসির ১৬ফুট ভাস্কার্য ও নেইমারের বৃহদাকৃতির প্রতিকৃতি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন! নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি টুঙ্গিপাড়ায় রেজুলেশন বা টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ কেন্দ্রীয় যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল কোটালীপাড়ায় ১০কেজি গাঁজাসহ ভ্যানচালক আটক

কাগজ না থাকায় কোটালীপাড়ায় একটি ক্লিনিক বন্ধ ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ১২.২৭ পিএম
  • ৫৬৪ Time View
100

কোটালীপাড়া প্রতিনিধিঃ

অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহ বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার( ১৩জুন) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বৈধ কাগজপত্র না থাকার কারণে মুক্তি ক্লিনিকের কার্যক্রম বন্ধ ও মালিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও সেবা নার্সিং হোমকে ১০ হাজার টাকা, নিউ কোটালীপাড়া ডায়াগনস্টিক সেন্টারে ৫ হাজার টাকা, রিসাদ মেডিসিন কর্ণারের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রভাষ মন্ডল, ঔষধ প্রশাসন  অধিদপ্তর গোপালগঞ্জের ঔষধ তত্ত্বাবধায়ক বীথি রানী মন্ডল ও কোটালীপাড়া থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

অভিযানে মুক্তি ক্লিনিকের সনদ না থাকায় অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়। ক্লিনিকটিতে চিকিৎসাধীন থাকা রোগীদের  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন।

আফিয়া শারমিন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে কোটালীপাড়ায় অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা করে অভিযান চালানো হচ্ছে। হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন না থাকা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হবে। তবে নিবন্ধন পেলে সেগুলো আবার চালু করতে পারবেন ব্যবসায়ীরা।

তিনি আরও বলেন, নিবন্ধিত প্রতিষ্ঠান গুলোও যাতে সরকারের বিধি-বিধান মেনে মান সম্মত স্বাস্থ্য সেবা প্রদান করে এ লক্ষ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION