বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আপিল বিভাগে উত্তপ্ত পরিস্থিতি, এজলাস ছাড়লেন পাঁচ বিচারক ঋণের অর্থে ঘুরছে সংসারের চাকা, স্বাবলম্বী হচ্ছেন নারীরা আর্থিক সংকট জয় করে ট্রফি ধরে রাখার মিশনে কিংস ‘যেখানেই থাকতাম, প্রতিদিন মায়ের কাছে হাজিরা দিতাম’ জ্বালানি তেলের বাজারে বিপিসির একচেটিয়া নিয়ন্ত্রণ কমছে আ.লীগের নেতারা বিদেশে এসি রুমে ঘুমিয়ে দেশের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন- এমপি এসএম জিলানী গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩, আহত ৩০ সরকার পতনের ‘ডিসেম্বর’ কি গণতন্ত্রের নতুন সমীকরণ? গোপালগঞ্জের মুকসুদপুরে বাস খাঁদে নিহত ৩, আহত ৩০

বঙ্গবন্ধুর সমাধিতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৩০ পুলিশ সুপারের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২, ৪.২৩ পিএম
  • ৪৬০ Time View
115

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৩০ জন পুলিশ সুপার।সোমবার (২৭ জুন) দুপুরে ২৭ তম বিসিএস ব্যাচের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারবৃন্দ একসাথে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ সুপারবৃন্দ বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন। এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিহাদ আদনান তাইয়ান, টুঙ্গিপাড়া থানার ওসি (তদন্ত) তন্ময় মন্ডলসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। #

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION