বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার শুধু ট্রেন নয়, গোপালগঞ্জের জন্য যা যা দরকার আমরা তাই করব। একই মঞ্চে তিন এমপি গোপালগঞ্জে মাধ্যমিকের ফলাফলে সেরা শহরের তিন বিদ্যালয় গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ

গোপালগঞ্জ ভেন্যুতে উত্তর বারিধারা ও রহমতগঞ্জের ১-১ গোলে ড্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ৬.৪৮ পিএম
  • ৬৩৮ Time View
238

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে গোপালগঞ্জ ভেন্যুর খেলায় উত্তর বারিধারা স্পোটিং ক্লাবের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে রহমতগঞ্জ| মঙ্গলবার (২৮জুন) বিকাল ৪ টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে দুই দল রক্ষণাত্মক খেলা শুরু করে। কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি দু’দল। ফলে গোল শূন্য নিয়ে বিরতিতে যায় দুই দল।

খেলার দ্বিতীয়ার্ধেও রক্ষণাত্মক খেলতে থাকে দু’দল। তবে ম্যাচের ৮০ মিনিটে রহমতগঞ্জের শাহারিয়ার বাপ্পির সহায়তায় সানডে চিজোবা গোল করে দলকে এগিয়ে দেন। এরপর গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে বারিধারা। খেলার শেষ হবার অতিরিক্ত সময়ে ইউসুফ মরি বাম্বা গোল করে বারিধারাকে সমতায় আনেন। তবে আর কোন গোল না হওয়ায় ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল। ১৭ ম্যাচে ৩ জয় ও ৪ ড্র এর সাথে ১০ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের ৯ নাম্বরে বারিধারা আর সমান ম্যাচ খেলে ২ জয় ও ৫ ড্র এর সাথে ১০ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের ১১তম স্থানে রহমতগঞ্জ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION