শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নানান আয়োজনে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জের ২৫ সাংবাদিক পেলেন “মানবাধিকার সাংবাদিকতা” বিষয়ক প্রশিক্ষণ গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী।

ঈদের পোশাক না কিনে, বানভাসিদের সাহায্যে টাকা দিলেন এক শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২, ২.৪৯ পিএম
  • ৫৭৮ Time View
127

কালের খবরঃ

সিলেটের বানভাসি মানুষের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন গোপালগঞ্জের সরকারি বীণাপাণি বালিকা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থী তাহাজীব হাসান নামে এক শিক্ষার্থী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে  বুধবার (২২জুন)দুপুর ১ টায় গোপালগঞ্জ-এর জেলা প্রশাসক শাহিদা সুলতানার নিকট নগদ ১০ হাজার টাকা জমা দেন।

টাকা দেয়ার আগে এস.এস.সি পরীক্ষার্থী ও জেলা শহরের পাওয়ার হাউস রোডের বাসিন্দা ও বাংলাদেশ প্রতিদিনেরগোপালগঞ্জ প্রতিনিধি আমিনুল হাসানের মেয়ে তাহাজীব হাসান জেলা প্রশাসককে বলেন,আমার কোরবানী ঈদের ড্রেস কেনার টাকা আমি সিলেটের বন্যার্তদের জন্য দিতে পেরে  আমার খুব ভালো লাগছে। কারন প্রতিবছর ঈদের সময় নতুন ড্রেস কিনে থাকি। কিন্তু এবার সিলেটে যে ভয়াবহ বন্যা হয়েছে তা টিভি ও পত্রিকায় দেখে আমার মনে হয়েছে যে, আমার ড্রেস কেনার চেয়ে তাদের পাশে দাড়ানো  জরুরী। তাই আমার ড্রেসের টাকা প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে জমা দিলাম।

এ ব্যাপারে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, আমি খুব খুশী হয়েছি যে, একজন শিক্ষার্থী তার আনন্দের টাকা সিলেটের বন্যার্তদের মধ্যে বিতরনের জন্য দিয়েছে। আমি গোপালগঞ্জসহ দেশের বিত্তবানদের প্রতি আহবান জানাচ্ছি যে, আসুন আমাদের যার যার অবস্থান অনুযায়ী বন্যার্তদের পাশে দাড়াই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION