মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জে জনজীবন স্বভাবিক হতে শুরু করেছে মিডিয়া অঙ্গনে ফুটবলের উত্তাপ, ১ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে এবিজি মিডিয়া কাপ

গোপালগঞ্জ পৌরসভা ও মুকসুদপুর পৌরসভায় ভোট গ্রহন চলছে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২, ৯.৫৪ এএম
  • ৫৯৬ Time View
186

কালের খবরঃ

গোপালগঞ্জ পৌরসভা ও মুকসুদপুর পৌরসভায় সকাল ৮টায় একযোগে ভোট গ্রহন শুরু হয়েছে।বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট গ্রহন চলবে।সকাল থেকেই গোপালগঞ্জ ও মুকসুদপুর পৌরসভায় ভোটার উপস্থিতি সন্তোষজনক। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরো বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বুধবার(১৫ জুন)গোপালগঞ্জ পৌরসভায় ১৫টি ওয়ার্ডে ৩০টি কেন্দ্রে ৫৫ হাজার ৬৬৭জন এবং মুকসুদপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ১৭ হাজার ৬২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

গোপালগঞ্জ পৌরসভায় ১০জন মেয়র পদে, কাউন্সিলর পদে ৬০জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ জন প্রার্থী ভোটে নেমেছেন।এই পৌরসভায় নির্বাচন উন্মূক্ত করে দেয়া হলেও ১০ প্রার্থীর মধ্যে ৯জনই নির্বচন থেকে সরে দাড়ান আগেই। তারা সবাই প্রধানমন্ত্রীর চাচা শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়েছেন।

অন্যদিকে, মুকসুদপুর পৌরসভায় মেয়র পদে ৫জন, কাউন্সিলর পদে ২৮জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন ভোটে নেমেছেন।মুকসুদপুর পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকসহ মোট ৫জন মেয়র পদে নির্বাচন করছেন।

এ রিপোর্ট লেখ পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।উল্লেখ্য, এই দুই পৌরসভায় ইভিএম মেসিনে ভোট গ্রহন চলছে।এই দুই পৌর সভায় ভোট গ্রহণ সুষ্ঠ ও শান্তিপূর্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION