শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা ১০০ ঘনমিটার ধারণক্ষমতা সম্পন্ন জলাধারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সেলিমুজ্জামান কোটালীপাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে নবনির্বাচিত এমপি এস এম জিলানীর মতবিনিময় সভা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের দল বিএনপি ও আওয়ামী লীগ। সংবর্ধনা অনুষ্ঠানে- এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র দুই বন্ধু নিহত টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার গোপালগঞ্জ মেডিকেল কলেজে ২৪ ঘন্টা অস্ত্রপাচারের নির্দেশ দিলেন – এমপি কে এম বাবর মুকসুদপুর-কাশিয়ানীর জনগণের আশার প্রতিফলন ঘটাতে চাই- এমপি সেলিমুজ্জামান কোটালীপাড়ায় রাতের আধারে ব্যবসায়ীর বাড়িতে গুলির অভিযোগ মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ। প্রাণ গেল ১জনের। আহত-১০

গোপালগঞ্জে স্বর্ণের দোকানে গ্রীল কেটে স্বর্ণালঙ্কার চুরি

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২, ৩.৪৫ পিএম
  • ৫৬২ Time View
49

কালের খবরঃ

গোপালগঞ্জ শহরের ডিসি রোডের স্বর্ণপট্রি এলাকার চন্দ্রিমা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার ( ২১ মে) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

চন্দ্রিমা জুয়েলার্সের মালিক গোবিন্দ রায় জানান, শনিবার দিবাগত রাতে দোকানের পিছন দিকের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে চোরেরা।এরপর কলাপসেবল গেট বা কেচি গেটের তালা ভেঙ্গে মূল রুমে প্রবেশ করে।

পরে আলমারি ও সিন্দুক ভেঙ্গে দোকান থেকে দেড় থেকে দুইশ” ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ২ লাখ নিয়ে যায় চোরেরা। এসময়ে দোকানের ভিতরে টাঙ্গানো সিসি টিভির ক্যামেরার হার্ড ডিস্কটিও চোরেরা নিয়ে যায় বলে দাবি করেন দোকান মালিক।

সকালে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ খায়রুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি তদন্ত শীতল চন্দ্র পাল জানিয়েছেন, চুরির ঘটনার বিষয়ে ইতোমধ্যে অভিযানে নেমেছে পুলিশ।কি পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি হয়েছে স্টক তালিকা পেলে তা জানা যাবে। এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION