বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

কোটালীপাড়ায় বাজি ফুঁটাতে গিয়ে আহত হয়েছে দুই শিশু।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২, ২.২০ পিএম
  • ৫৮০ Time View
89

কালের খবরঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাজি ফুটাতে গিয়ে আহত হয়েছে দুই শিশু। এরা স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থী। বাজি বানিয়ে ফোঁটানোর সময় গ্যাস লাইটার বিস্ফোরনে আহত হয়েছে বলে পুলিশ ও আহত শিশুরা জানিয়েছে । গত বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও আঙ্গুল পুড়ে যাওয়ার কারনে তানভির খান নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আহতরা হলো- কোটালীপাড়ার সিকির বাজার হাই স্কুলের ৭ম শ্রেনীর ছাত্র ও চিত্রাপাড়া গ্রামের তুহিন খানের ছেলে তানভির খান(১৩) ও বান্ধাবাড়ি লোহার ভিটা মাদ্রাসার ছাত্র ও একই গ্রামের এখলাস মিয়ার ছেলে সালমান মিয়া(১১)।এরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃস্টি হয়। শুক্রবার সকালে খবর পেয়ে কোটালীপাড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ ও আলামত সংগ্রহ করেছেন।

কোটালীপাড়া থানার পরিদর্শক ( তদন্ত) মোঃ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মামাতো ফুফাতো দুই ভাই ঘরের দরজা বন্ধ করে দিয়াশলাই-এর বারুদ দিয়ে  বাইসাকেলের স্পক দিয়ে বাজি বানায়। তা ফোঁটানোর সময় কাছে থাকা গ্যাস লাইটার বিষ্ফোরিত হয়। এতে ওই দুই শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে তানভির খান একটু বেশী আহত হয়েছে। তার ডান হাতের তিনটি আঙ্গুল পুড়ে ফেটে গেছে। তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

 

চিকিৎসা শেষে রাতেই তাকে মামার বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে তার মামা আল আমিন জানিয়েছেন। সে এখন সুস্থ্য আছে বলেও জানান তিনি।

চোখে আগুনের আচ লেগে আহত মাদ্রাসা ছাত্র সালমান মিয়া জানায়, তারা দুইজন বাজি বানিয়ে তা ফোটানোর চেষ্টা করেছিল। বাজি না ফোটাতে তানভির তাতে গ্যাস লাইটার দিয়ে তাপ দিলে বাজি ফুটে গ্যাস লাইটার ফেটে গিয়ে তারা দুইজন আহত হয়।

পুলিশ  আরো জানিয়েছেন ঘটনাস্থলে গিয়ে বাজি বানানোর আলামত বাইসাইকেলের স্পক পাওয়া গেছে। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION