বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত তোহার বাড়ীতে চিকিৎসকদল মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন

কোটালীপাড়ায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪, ৬.৫৮ পিএম
  • ৪৪০ Time View
38

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জে কোটালীপাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মনিরুজ্জামান পালোয়ান (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ বুধবার (১৯ জুন) বিকেলে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাট নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী মনিরুজ্জামান পালোয়ান মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ভবানীপুর গ্রামের আলী হোসেন পালোয়ানের ছেলে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন,  ব্যবসায়ীক কাজ শেষে মোটর সাইকেলে করে কোটালীপাড়া উপজেলা সদর থেকে নিজ বাড়ী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ভবানীপুর গ্রামে ফিরছিলেন মনিরুজ্জামান ।

এসময় মোটরসাইকেলটি গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের উপজেলার ওয়াবদারহাটে পৌঁছালে দ্রুতগামী যাত্রীবাহী একটি বাসের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মনিরুজ্জামান মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার মনিরুজ্জামানকে মৃত ঘোষনা করেন।

তিনি আরো জানান, দূর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। তবে এ ব্যাপারে এখন পযর্ন্ত নিহতের পরিবার থানায় কোন অভিযোগ দেয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION