বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

মুকসুদপুরে বাস, প্রাইভেটকার ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২জনের , আহত ১০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ২.০৫ পিএম
  • ৪০৪ Time View
58

মুকসুদপুর  প্রতিনিধিঃ

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদি এলাকায় বাস, প্রাইভেটকার ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ২জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ১০ জন। মারাত্মক আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং মাদারীপুরের রাজৈর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, আজ মঙ্গলবার(১৮জুন)সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী মাদারীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং মুকসুদপুর থেকে বরিশালগামী একটি প্রাইভেটকার ঘটনাস্থলে পৌছালে একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষের শিকার হয় ।এতে ইজিবাইকের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।

নিগতরা হলো গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোল্লাদি গ্রামের শুকুর আলী শেখের  ছেলে রাজিব শেখে (২৭)ও একই গ্রামের সাহেব আলী শেখ (৫০)। দূর্ঘটনা ঘটার পর ওই সড়কে একঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এসময় রাস্তার উভয়পাশে প্রায় ৫ কিলোমিটার এলাকা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মোঃ খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, দূর্ঘর্টনার কারনে প্রাইভেটকার ও ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। আর বাসটি রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। আহতদের রাজৈর হাসপাতাল সহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION