বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

কোটালীপাড়ায় ২৪হাজার দরিদ্র মানুষ পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪, ৬.৪৩ পিএম
  • ৩৭৭ Time View
oplus_0
67

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২৪হাজার দরিদ্র মানুষ পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদউপহার। গত ৩দিন ধরে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩হাজার দরিদ্র পরিবারের মাঝে দলীয় ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদসামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে এসব ঈদসামগ্রী বিতরণ করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন খান, মিজানুর রহমান তাজ বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবদুলাল বসু পল্টু, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরাসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলার ২১হাজার ১শত ৮জন দরিদ্র মানুষদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় ভাবে আমাদের মাধ্যমে দরিদ্র মানুষদের মাঝে বিতরণের জন্য চাল, ডাল, তেল,সেমাই, চিনি,দুধসহ ৩হাজার প্যাকেট ঈদসামগ্রী পাঠিয়ে ছিলেন। সেগুলো আমরা দলীয় নেতা-কর্মীদেরকে সাথে নিয়ে উপজেলার ৩হাজার দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান বলেন, ঈদুল আজহা উপলক্ষে উপজেলার ২১হাজার ১শত ৮জন দরিদ্র মানুষদের মাঝে ভিজিএফ কর্মসূচির মাধ্যমে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এসব চাল আমরা ১১টি ইউনিয়ন পরিষদের ১১জন চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের মাধ্যমে বিতরণ করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION