বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

জাতির পিতার সমাধিতে সেতু বিভাগের সিনিয়র সচিবের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪, ১.২৮ পিএম
  • ৩৭২ Time View
90

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সিনিয়র সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেন ।তিনি আজ শনিবার (১৫ জুন) বেলা ১১টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহাপাঠ করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্টে শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায়।

শ্রদ্ধা নিবেদন শেষে সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেন   টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শণ বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের পদস্থ কর্মকর্তা,টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার সহ আরো অনেকে সেখানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION