Update Time :
বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৯.০৭ পিএম
২৬৩
Time View
গোপালগঞ্জে এসডিজি স্থানীয়করণ সংক্রান্ত কর্মশালা
কালের খবরঃ গোপালগঞ্জে টেকসই উন্নয়ন অভীষ্ট ( এসডিজি) স্থানীয়করন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার (১৩জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার( উন্নয়ন) মোহাম্মদ মমিনুর রহমান এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) গোলাম কবীরের সঞ্চালনায় এই কর্মশালায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পালসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তরা জেলার উন্নয়ন টেকসই করতে সকলকে আন্তরিক থাকার জন্য জোর দেন।আর যেসব উন্নয়ন কর্মকান্ড...
32
কালের খবরঃ
গোপালগঞ্জে টেকসই উন্নয়ন অভীষ্ট ( এসডিজি) স্থানীয়করন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার (১৩জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার( উন্নয়ন) মোহাম্মদ মমিনুর রহমান এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) গোলাম কবীরের সঞ্চালনায় এই কর্মশালায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পালসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তরা জেলার উন্নয়ন টেকসই করতে সকলকে আন্তরিক থাকার জন্য জোর দেন।আর যেসব উন্নয়ন কর্মকান্ড চলমান আছে সেসব উন্নয়ন যাতে টিকসই হয় তার জন্য সকলকে সচেষ্ট থাকার আহবান জানান।