শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের আবাসন প্রকল্পে কাজের ধীরগতি, বাড়ছে অনিয়মের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে বসুন্ধরার উদ্যোগ, আসছে ইউনিভার্সিটি কাপ আবাসন খাতের সংকটে চাপে ২৫০টির বেশি সহযোগী শিল্প পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে-সেলিমুজ্জামান এমপি কাশিয়ানীতে ৩০ বোতল মাদকসহ একজন আটক মানুষের জীবন ও সম্পদের মর্যাদা রক্ষায় ইসলামের নির্দেশ ব্যবসা যেন নামাজ ও ইবাদতের পথে বাধা না হয় প্রণোদনা ঋণে খেলাপিমুক্ত হতে ২ শতাংশ নগদ জমার শর্ত বাতিল চান ব্যবসায়ীরা শুধু প্রযুক্তি নয়, প্রাকৃতিক আলো-বাতাসেই স্মার্ট আবাসন ভবনের অকুপেন্সি সার্টিফিকেটে আসছে নতুন ব্যবস্থা: গৃহায়ন মন্ত্রী

কাশিয়ানীতে মধুমতি নদীতে গোসলে নেমে এক ব্যক্তি নিখোঁজ। উদ্ধারের চেষ্টা ডুবুরিদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৬.৪৮ পিএম
  • ৫৮৩ Time View
278

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীতে গোসল করতে নেমে আমির হোসন লিটন (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধার করতে গোপালগঞ্জ ও খুলনা ফায়ার সর্ভিসের ডুবুরিদল কাজ করেছেন।বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে কাশিয়ানী উপজেলার কলসি ফুকরা গ্রামের মধুমতি নদীর ঘটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিয়ে বাড়ীসহ এলাকায় শোকের ছায়া নেয়ে এসেছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস এম আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন,নিখোঁজ আমির হোসন লিটন রাজধানী ঢাকার কদমতলি থানার রায়েরবাগ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি ঢাকার একটি গ্যাস ওয়ারিং কোম্পানীতে চাকুরী করেন।

তিনি আরো বলেন,বড় ভাইয়ের (আত্মীয়) মেয়ের বিয়েতে স্ত্রী ও সন্তানদের নিয়ে কলসি ফুকরা গ্রামে বেড়াতে আসেন আমির হোসন লিটন । দুপুরে তিনি বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে নামেন । এসময় নদীর পানির ¯্রােতে মাঝ নদীতে ভেসে যেতে গেলে নদীতে গোসল করতে থাকা বেশ কয়েকজন তাকে উদ্ধারের চেষ্ঠা করে। নদীর মাঝখান থেকে তাকে উদ্ধার করে নদীর ঘাটের কাছাকাছি নিয়ে আসলেও তিনি আবার হাত থেকে ছুটে যান ও স্রোতে তলিয়ে যান।

এরপর স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে না পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। পরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও খুলনা ফায়ার সার্ভিসে খবর দিলে সেখান থেকে ৫ সদস্যের একটি ডুবুরী দল ঘটনাস্থলে এসে তল্লাশী শুরু করেন। এ রির্পোট লেখা (সন্ধ্যা সাড়ে ৬টা) পর্যন্ত তল্লাশী অব্যাহত রয়েছে।তিনি আরো জানান, নদীতে তীব্র ¯্রােত থাকায় উদ্ধার অভিযান ব্যবহত হচ্ছে। তারপরেও লিটনকে খুঁজে পেতে তল্লাশী অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় বিয়ে বাড়ীসহ এলাকায় শোকের ছায়া নেয়ে এসেছে। মধুমতি নদীর ঘাটে আত্মীয় স্বজনসহ কয়েকশ গ্রামবাসী ভীড় করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION