বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ। গ্রেপ্তার-২ গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন এমপি সেলিমুজ্জামান

মুকসুদপুরে অগ্নিকান্ডে ৬ দোকান ভস্মিভুত, ১জনের মৃত্যু, ৩০ লাখ টাকার ক্ষতি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৩.২৩ পিএম
  • ৪৭৩ Time View
31

মুকসুদপুর  প্রতিনিধিঃ

গোপালগেঞ্জর মুকসুদপুরে অগ্নিকান্ডে ৬টি দোকান ভষ্মিভূত হয়েছে । এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবী করেছেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) ভোর রাতে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা বাজারে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিসের ধারনা। তারা প্রায় ১ ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এসময় নিজ দোকানের মালামাল নিরাপদ স্থানে নিতে গিয়ে বাবলু লষ্কর (৫৫) নামে এক মুদি দোকানদার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। মুকসুদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার মজিবুর রহমান জানান, রাত তিনটার দিকে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে প্রায় এক ঘন্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অবস্থায় ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। তদন্ত সাপেক্ষে অগ্নিকান্ডের সঠিক কারন জানাযাবে।

স্থানীয় সূত্রে জানাযায়, রাত ৩ টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে বাজারের ষ্টুডিও দোকানে ঘুমিয়ে থাকা অনিক মজুমদার বের হয়ে চিৎকার দিলে চার দিকের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময়  বাবলু লস্করের মুদি দোকান, গৌতম মজুমদারের স্টুডিও, বশিষ্ট চক্রবতীর কাপড়ের দোকান, সাদ্দাম মিয়ার কম্পিউটারের  দোকান, বাবুল মোল্লার কসমেটিক্সের দোকান, গোপিনাথের মুদি দোকান পুড়ে ভষ্মিভূত হয়।

বাজারের ব্যবসায়ি হাসান লস্কর জানান, অগ্নিকান্ডের খবর শুনে সবাই আগুন নিভাতে আসে। এই সময় মুদি দোকানদার বাবলু লস্কর তার মালামাল নিরাপদ স্থানে নেয়ার চেষ্টা করেন। একাধিকবার আগুনের মধ্য থেকে মালামাল নেওয়ার পরে পা পিছলে আগুনের মধ্যে পড়ে যায়। স্থানীয়রা তাকে আগুন থেকে উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যপারে মুকসুদপুর উপজেলা পরিবাবর পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রায়হান ইসলাম শোভন জানান, বাবুলকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়েছে৷ তার শরীরের কোথাও আগুনে পোড়ার চিহ্ন পাওয়া যায়নি৷ ধারনা করো হচ্ছে তিনি ষ্ট্রোক করে মারা গেছেন৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION