টুঙ্গিপাড়ায় দূর্যোগে জরুরি সাড়াদান শক্তিশালী প্রশিক্ষণ কর্মশালা
Reporter Name
Update Time :
সোমবার, ১০ জুন, ২০২৪, ৫.৩২ পিএম
৩১৯
Time View
টুঙ্গিপাড়ায় দূর্যোগে জরুরি সাড়াদান শক্তিশালী প্রশিক্ষণ কর্মশালা
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করনের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ বজ্রকন্ঠে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ।প্রশিক্ষন কর্মশালায় টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দূর্যোক ব্যবস্থাপনা অধিদপ্তরের মূল্যায়ন ও পরিবিক্ষন বিভাগের পরিচালক যুগ্ন-সচিব মোঃ শাহ আলম, গোপালগঞ্জ জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আশরাফুল হক, টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হান প্রমূখ।প্রশিক্ষনে উপজেলার পাঁচ ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ সহ প্রিন্ট...
66
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করনের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ বজ্রকন্ঠে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ।প্রশিক্ষন কর্মশালায় টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দূর্যোক ব্যবস্থাপনা অধিদপ্তরের মূল্যায়ন ও পরিবিক্ষন বিভাগের পরিচালক যুগ্ন-সচিব মোঃ শাহ আলম, গোপালগঞ্জ জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আশরাফুল হক, টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হান প্রমূখ।প্রশিক্ষনে উপজেলার পাঁচ ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।