শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী সিন্ধু পানি চুক্তি কি নিরাপত্তার বাইরে থাকতে পারে টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব? রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন

মুকসুদপুরে হারপিক খেয়ে সড়কে;গাড়ীর ধাক্কায় প্রাণ গেল নারীর

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪, ১১.৪৭ এএম
  • ৩৫৪ Time View
108

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ী চাপায় গুরুতর আহত শাহানুর বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৫জুন) দিবাগত রাতে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান।সে জেলার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাসেরহাট গ্রামের আব্বাস মোল্লার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানাগেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শাহানুর বেগম পারিবারিক কলহের জেরে বসত ঘরে থাকা হারপিক পান করেন। এতে তিনি অসুস্থ হয়ে রাতেই ঢাকা-খুলনা মহাসড়কে উপর চলে আসেন। রাস্তায় এলোপাতাড়ি চলার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুতগতিতে  পালিয়ে যায়। পরে স্থানীয়রা  তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।  সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে ওই নারীর মৃত্যু হয়।

এ ব্যাপারে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানিয়েছেন, নিহতের মরদেহ বুধবার( ৫জুন) সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর এঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION