রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

৪টি আইসক্রিম ফ্যাক্টরী সিলগালা ! ভ্রাম্যমান আদালতের ৩লক্ষটাকা জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৯.০৫ পিএম
  • ৪৫৮ Time View
43

কালের খবরঃ

গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামে অনুমোদনহীন অবৈধ আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ৪টি ফ্যাক্টরী মালিককে ৩লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।সেই সাথে এসব ফ্যাক্টরী স্থায়ীভাবে সিলগালা করে দিয়েছেন।মঙ্গলবার(০৪ জুন)সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহসিন উদ্দীন এই জরিমানা করেন এবং অনুমোদনহীন ফ্যাক্টরীগুলো সিলগালা করে দেন।বিচারক মোহসিন উদ্দিন বলেন, গোপন সংবাদ ছিল দীর্ঘদিন ধরে অনুমোদনহীন এসব আইসক্রিম ফ্যাক্টরীতে মানব শরীরের জন্য ক্ষতিকর রং এবং কেমিকেল ব্যবহার করে আইসক্রিম তৈরী করে আসছে।

যার উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ন তারিখ দেয়া হয়না। এসব প্রমানের ভিত্তিত্বে ফ্যাক্টরী মালিকদের জরিমানা করা হয়। যা নগদ পরিষোধ করেছে।আগামীতে যাতে এধরনের অনুমোদনহীন আইসক্রিম কেউ তৈরী এবং বাজারজাত করতে না করে সেজন্য তিনি সকলের প্রতি আহবান জানান এবং অভিযান অব্যাহত থাকবে।এসময় সহকারী কমিশনার(ভূমি)মিজ বাবলী শবনম, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসানসহ পুলিশ সদস্যগণ  উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION