বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

কোটালীপাড়ায় অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪, ৪.৩৫ পিএম
  • ৩৪৯ Time View
Oplus_131072
64

কোটালীপাড়া প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২জুন) উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের চৌধুরী হাটের একটি পরিত্যক্ত ভবন থেকে কোটালীপাড়া থানা পুলিশ ভারসাম্যহীন অজ্ঞাত ষাটের্ধ্ব এই নারীর গলাকাটা লাশ উদ্ধার করে।অজ্ঞাত এই নারী গত ৪বছর ধরে চৌধুরী হাটে পরিত্যক্ত ভবনে বসবাস করে আসছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে কোন কারণে ভারসাম্যহীন এই নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে তাহা স্থানীয়রা ও পুলিশ প্রশাসন এখনো জানাতে পারেনি।কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, হত্যার শিকার এই নারী গত ৪বছর ধরে চৌধুরীর হাটে বসবাস করে আসছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে কি কারণে এই নারীকে হত্যা করা হয়েছে তাহা আমরা এখনো উদ্ঘাটন করতে পারিনি। খুব শীঘ্রই এই হত্যার কারণ উদঘাটন করতে পারবো বলে আমরা আশাবাদী।উদ্ধারকৃত ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে বলেন জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION